প্রকাশিত হতে যাচ্ছে এগ্রো বিজনেস ডাইরেক্টরী’র তৃতীয় সংস্করণ

কৃষিখাতে আগ্রহীদের জন্য সুসংবাদ! কৃষি সম্পর্কিত সকল কর্পোরেট তথ্যের সমন্বয়ে প্রকাশিত হচ্ছে বার্ষিক এগ্রো বিজনেস ডাইরেক্টরী’-এর তৃতীয় সংস্করণ। কৃষিখাতের সকল কোম্পানি, পণ্য এবং সেবার বিস্তারিত তথ্য নিয়ে সাজানো এই ডিরেক্টরী কৃষিখাতের সাথে জড়িত সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্যভান্ডার হিসেবে কাজ করে আসছে।

২০২৫ সাল থেকে নিয়মিতভাবে প্রকাশিত এই ডিরেক্টরীর তৃতীয় সংস্করণটি আগামী ১৮ই মার্চ ২০২৭ তারিখে প্রকাশিত হতে যাচ্ছে। World Poultry Science Association of Bangladesh Branch (WPSA-BB)-এর উদ্যোগে আয়োজিত ১৪তম আন্তর্জাতিক পোল্ট্রি শো ২০২৭-এর প্রথম দিনে এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হবে।

আমার এই প্রকাশনা সফল করতে কৃষিখাতের সকল কোম্পানি ও প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করছি। আপনাদের প্রতিষ্ঠানের সঠিক ও পূর্ণাঙ্গ কর্পোরেট তথ্য পাঠিয়ে এই উদ্যোগে অংশ নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

পাশাপাশি, এগ্রো বিজনেস ডাইরেক্টরী’-তে আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের পরিচিতি এবং পণ্যের বিজ্ঞাপনের জন্যেও যোগাযোগ করতে পারেন। এটি আপনার ব্র্যান্ডের প্রচার ও প্রসারের জন্য একটি চমৎকার সুযোগ।