পোল্ট্রি শিল্পের মানোন্নয়নে ওয়াপসা-বিবি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দেশের পোল্ট্রি খাতের আধুনিকায়ন, প্রযুক্তিগত উন্নয়ন, টেকসই খামার ব্যবস্থাপনা এবং নিরাপদ প্রোটিন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন-বাংলাদেশ শাখার (WPSA-BB) বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৯ আগস্ট ২০২৬, ঢাকা রিজেন্সি হোটেল ও রিসোর্টে ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন-বাংলাদেশ শাখার (WPSA-BB) বার্ষিক সাধারণ সভা-২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  ওয়াপসা-বিবি’র সভাপতি শামসুল আরেফিন খালেদ। তিনি খামারিদের অধিকার রক্ষা ও বিজ্ঞানসম্মত টেকসই খামার ব্যবস্থাপনার ওপর জোর দেন। পোল্ট্রি শিল্পের সামগ্রিক উন্নয়নে তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সাংগঠনিক প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরেন ওয়াপসা-বিবি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজুর রহমান। তিনি আন্তর্জাতিক মানের প্রযুক্তি ব্যবহার ও গবেষণার মাধ্যমে শিল্পের বর্তমান সংকট উত্তরণের ওপর আলোকপাত করেন। বিগত বছরের অডিট রিপোর্ট এবং ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত বাজেট পেশ করেন ওয়াপসা-বিবি’র  কোষাধ্যক্ষ ডা. মো. নুরুল ইসলাম, যা উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ শাহজামান খান, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. শাকিলা ফারুক, বিপিআইসিসি-এর আহ্বায়ক মসিউর রহমান এবং WPSA-BB-এর নির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।