আড়ং ফুটসাল টুর্নামেন্টের অফিশিয়াল স্ন্যাকস পার্টনার ইয়ন বাজার ডটকম

দেশের অন্যতম ই-কমার্স প্ল্যাটফর্ম এবং নিরাপদ খাদ্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান ইয়ন বাজার ডটকম (eonbazar.com) এবার যুক্ত হলো করপোরেট ক্রীড়াঙ্গনে। সম্প্রতি আড়ং সেন্টারে আয়োজিত জমজমাট Aarong FIFA World Cup Fiver 2026 ফুটসাল টুর্নামেন্টে অফিশিয়াল স্ন্যাকস পার্টনার হিসেবে সফলভাবে নিজেদের উপস্থিতি জানান দিয়েছে প্রতিষ্ঠানটি।

গত ২২ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত দিনব্যাপী এই প্রতিযোগিতায় eonbazar.com-এর পক্ষ থেকে খেলোয়াড় ও দর্শকসহ উপস্থিত সকল কর্মকর্তা-কর্মচারীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যকর ও সুস্বাদু স্ন্যাকস সরবরাহ করা হয়। খেলাধুলার পাশাপাশি খেলোয়াড়দের ক্লান্তি দূর করতে এবং দর্শকদের মাঝে বাড়তি শক্তি ও উদ্দীপনা জোগাতে ইয়ন বাজারের নিরাপদ খাদ্যপণ্যগুলো বিশেষ ভূমিকা রাখে।

দীর্ঘ ৫ বছরেরও বেশি সময় ধরে ‘হোম অব সেফ ফুড’ (Home of Safe Food) মূলমন্ত্রকে ধারণ করে ইয়ন বাজার দেশের সাধারণ মানুষের কাছে পুষ্টিকর ও নিরাপদ খাদ্যপণ্য পৌঁছে দিচ্ছে। বর্তমানে সমগ্র ঢাকা শহরজুড়ে দ্রুততম সময়ে এবং সর্বোচ্চ বিশ্বস্ততার সাথে হোম ডেলিভারি সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। আড়ংয়ের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের আয়োজনে স্ন্যাকস পার্টনার হওয়া ইয়ন বাজারের সেই ধারাবাহিক প্রচেষ্টারই একটি অংশ। এর মাধ্যমে কর্পোরেট সংস্কৃতির পাশাপাশি কর্মব্যস্ত জীবনে স্বাস্থ্য সচেতনতা এবং নিরাপদ খাদ্যের গুরুত্বের বিষয়টি ব্র্যান্ডটি আবারও ইতিবাচকভাবে ফুটিয়ে তুলেছে।

ভবিষ্যতেও করপোরেট অঙ্গনসহ সমাজের বিভিন্ন স্তরে নিরাপদ খাদ্যের এই সচেতনতার বার্তা পৌঁছে দিতে এমন অনন্য ও স্বাস্থ্যসম্মত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে ইয়ন বাজার কর্তৃপক্ষ।