দি ভেট এক্সিকিউটিভ (The Vet Executive) সম্প্রতি ভেটেরিনারি মেডিসিন ও অ্যানিম্যাল হাজবেন্ড্রিকে একত্রিত করে একটি কম্বাইন্ড ডিগ্রি চালু করার পক্ষে তাদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে। এই উদ্যোগটি দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।
আজ ২৯ জুলাই ২০২৫, দি ভেট এক্সিকিউটিভ এর মহাসচিব ডাঃ মোহাম্মদ আল আমীন ও ডাঃ মোঃ রেজাউল করিম মিয়া স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি মারফত এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তি মারফত আরও জানা যায়, প্রান্তিক খামারিদের যথাযথ সেবা প্রদানের লক্ষ্যে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি কম্বাইন্ড ডিগ্রি প্রসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় একমত পোষণ করেন। আর এই কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়নের পক্ষে জনমত ও আন্দোলন গড়ে ওঠায় সঙ্গত কারণেই এই দাবির পক্ষে দি ভেট এক্সিকিউটিভ এর অবস্থান নিয়েছে।



