নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে কার্যকর ভ্যালু চেইন গড়ে তোলার পাশাপাশি বৈজ্ঞানিক উপায়ে নিরাপদ খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং বাজারজাতকরণ সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সোসসাইটি ফর সেইফ ফুড (বিএসএসএফ) এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন।
আগামী ৩ মে ২০২৫ (শনিবার) রাজধানীর ফার্মগেটে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) অডিটোরিয়ামে উক্ত সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এবারের ৭ম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় ‘Climate Resilient Food Security & Safety’.
সম্মেলনে আসন সংখ্যা সীমিত থাকায় First Come First serve এর ভিত্তিতে ইতোমধ্যেই অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। সম্মেলনে অংশগ্রহণে ইচ্ছুকু ব্যাক্তিগণকে দ্রুত রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সোসসাইটি ফর সেইফ ফুড (বিএসএসএফ)।
উক্ত আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বরাবরের ন্যায় এবারও দেশী বিদেশী বৈজ্ঞানিক ও গবেষকগণ তাদের গবেষণা পেপার সাবমিট করতে পারবেন। যা ইতিমধ্যেই শুরু হয়েছে এবং আগামী ১৫ মার্চ পর্যন্ত তা চলবে।
রেজিস্ট্রেশন লিংকঃ রেজিস্ট্রেশন করতে এই লিংকে ক্লিক করুন
গবেষণা পেপার সাবমিট লিংকঃ গবেষণা পেপার সাবমিট করতে এই লিংকে ক্লিক করুন



