মৎস্য ও প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নে ব্যাংক প্রতিষ্ঠা করা হবে: মৎস্য ও প্রাণিসম্পদ সচিব

মৎস্য ও প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নে ব্যাংক প্রতিষ্ঠা করা হবে। যার প্রস্তাবনা ইতোমধ্যে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ তোফাজ্জেল হোসেন।

আজ ২৬ জুলাই ২০২৫, রাজধানীর একটি অভিজাত হোটেলে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে দেশের অন্যতম প্রধান একোয়াকালচার প্রতিষ্ঠান ফিশটেক বিডি লিঃ এর আয়োজনে “Aquacluture Knowledge Day-25” শীর্ষক একটি সেমিনারে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি ফিশটেক এর মত বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান গবেষণা কার্যক্রম পরিচালনা করছে যা সেক্টরের উন্নয়নে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

ফিশটেক বিডি এর চেয়ারম্যান ফরহাদ হোসেন এর সভাপতিত্বে উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের এডিশনাল ডিরেক্টর জেনারেল মোঃ জিয়া হায়দার চৌধুরী, ফিশটেক বিডি এর ব্যবস্থাপনা পরিচালক আতাউল করিম ভূইয়া এবং পরিচালক মোহাম্মদ তারেক সরকার ।

অভয়াশ্রম গড়ে তুলি দেশী মাছে দেশ ভরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী এই অনুষ্ঠানে মৎস্য চাষ বিষয়ক ৭ টি প্রেজেন্টেশন উপস্থাপিত হওয়ার পাশাপাশি “Future Innovation in Aquaculture: From Reserch to Field Application” শীর্ষক প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদালয়ের শিক্ষকবৃন্দ, মৎস্য বিশেষজ্ঞসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।