বাকৃবি’তে আন্দোলনরত ছাত্রদের উপর বহিরাগতদের হামলায় ‘দি ভেট এক্সিকিউটিভ’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

পেশা এক, কোর্স এক এবং ডিগ্রি এক ” দাবীতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিমেল হাজবেন্ড্রী ও ভেটেরিনারি অনুষদের আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের বহিরাগতদের হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘দি ভেট এক্সিকিউটিভ।

৩১ আগস্ট ২০২৫, দি ভেট এক্সিকিউটিভ এর মহাসচিব ডাঃ মোহাম্মদ আল আমীন ও ডাঃ মোঃ রেজাউল করিম মিয়া স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি মারফত এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তি মারফত আরও জানা যায়, কম্বাইন্ড ডিগ্রির দাবীতে  দীর্ঘদিন আন্দোলন করে আসছিল। এরই প্রেক্ষিতে কম্বাইন্ড ডিগ্রির দাবী প্রত্যাখান করে ডিভিএম, এএইচ ও বিএসসি তিন ধরনের ডিগ্রির সিদ্ধান্তে আন্দোলন শুরু করে ছাত্র-ছাত্রীরা। এমতাবস্থায় আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের উপর বহিরাগতরা হামলা করে । এতে করে বহু নারী শিক্ষার্থী আহত হয়। পাশাপাশি বাকৃবি প্রশাসন হল বন্ধ ঘোষণা করেন।