বাংলাদেশে প্রাইভেট সেক্টরের একমাত্র সংগঠন বাংলাদেশের ফিশারিজ এক্সিকিউটিভ এসোসিয়েশন (বিএফইএ) এর মৌলভীবাজার-হবিগঞ্জ জেলার ২৭ সদস্য বিশিষ্ট নতুন আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে।
২০ আগস্ট ২০২৫, বাংলাদেশ ফিশারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন (বিএফইএ) এর আহবায়ক কামরুজ্জামান শাহ স্বপন ও সদস্য সচিব মোঃ রাশেদুজ্জামান দিপু স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি মারফত এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ ফিশারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন (বিএফইএ) এর সদস্য সচিব মোঃ রাশেদুজ্জামান দিপু বলেন, এই নবগঠিত কমিটির সকল সদস্য একে অন্যের সাথে সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে দেশের মৎস্য খাতের দীর্ঘমেয়াদী কার্যকরী টেকসই উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবে।।



