“পেশা এক, কোর্স এক এবং ডিগ্রি এক ” দাবী প্রেক্ষিতে গত ৩১ জুলাই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ছাত্র ছাত্রীরা বিশ্ববিদ্যালয় এর সম্মানীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম কে স্মারকলিপি প্রদানকালে ভাইস চ্যান্সেলর ছাত্র ছাত্রী দাবীর সাথে একাত্মতা প্রকাশ করেন এবং ফটো কার্ড এর মাধ্যমে অভিবাক্তি প্রকাশ করেন। তাঁর এই বক্তব্যে প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ কুরুচি পূর্ণ মন্তব্য করায় তীব্র নিন্দা, ধিক্কার ও প্রতিবাদ জানিয়েছেন ‘দি ভেট এক্সিকিউটিভ’।
১ আগস্ট ২০২৫, দি ভেট এক্সিকিউটিভ এর মহাসচিব ডাঃ মোহাম্মদ আল আমীন ও ডাঃ মোঃ রেজাউল করিম মিয়া স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি মারফত এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তি মারফত আরও জানা যায়, প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ যে কুরুচি পূর্ণ মন্তব্য করেছেন তা গোটা দেশের শিক্ষক সমাজকে অপমানিত করেছে। এরা মুখোশধারী এদের হাতে ছাত্রছাত্রী, বিশ্ববিদ্যালয় ও গোটা সমাজ জিম্মি। অবিলম্বে তাকে চাকুরিচ্যুত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাছে জোর দাবি জানিয়েছে সংগঠনটি।
সুস্থ মেধাবী ও মননশীল জাতি গঠণ এবং প্রাণিসম্পদ অধিদপ্তর এর কর্মপরিকল্পনা বাস্তবায়নে ও যুগোপযোগী বাংলাদেশ বিনির্মাণে ওয়ান স্টপ সার্ভিস এখন সময়ের দাবী। প্রান্তিক খামারীদের যথাযথ সেবা প্রদানের লক্ষ্যে ভেটেরিনারি এন্ড এনিম্যাল হাজবেন্ড্রি একক ডিগ্রি এর বিকল্প নেই, এ বিষয়ে প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও একমত পোষণ করেন বলেও বিজ্ঞপ্তি মারফত জানানো হয়।



