এসিআই ক্রপ কেয়ারের উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হল ফ্লোরা লাকি কুপন ড্র সিজন–৮।
২ ফেব্রুয়ারি ২০২৬, গাজীপুরের কাপাসিয়ায় অবস্থিত কান্ট্রি হাউজে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ফ্লোরা পরিবেশক, ডিলার ও কর্মকর্তাদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এসময় উপস্থিত ছিলেন এসি আই ক্রপ কেয়ারের ডিএমডি ড. মুকতার আহমেদ সরকার, সিনিয়র জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. আব্দুর রহমান, ডেপুটি ডিরেক্টর (প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স) সুবীর চৌধুরী, জেনারেল ম্যানেজার (সেলস) মো. আসাদুজ্জামান মাসুদ, সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার আবু বকর সিদ্দিক, ম্যানেজার (ব্র্যান্ডিং) কৃষিবিদ সোনিয়া রশীদ সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও সারাদেশের ফ্লোরার সঙ্গে সংশ্লিষ্ট দুই শতাধিক পরিবেশক, ডিলার ও কর্মকর্তা অনুষ্ঠানে অংশ নেন। লটারির মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৫৫টি আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।



