দেশের অন্যতম প্রধান এগ্রোবেইজড প্রতিষ্ঠান ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়ন মটরস লিঃ এর উদ্যোগে ৪০ জন স্থানীয় ট্রাক্টর কাস্টমারদের অংশগ্রহণে কাস্টমার মিট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
২৮ জুন ২০২৫, যশোর জেলার ঢাকা বাইপাস রোডের চাঁচরা চেকপোস্টে অবস্থিত ইয়ন মটরস এর শোরুমে এই কাস্টমার মিট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসকোর্টস কুবতা লিঃ এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সেইজি ফুকুওকা এবং এসকোর্টস কুবতা লিঃ এর হেড অব প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইয়োশিয়াকি ফুজি। এছাড়াও বিশেষ অথিথি হিসাবে উপস্থিত ছিলেন ইয়ন মটরস লিঃ এর ডেপুটি জেনারেল ম্যানেজার মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে উপস্থিত সকল কাস্টমারকে ধন্যবাদ জানান এসকোর্টস কুবতা লিঃ এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সেইজি ফুকুওকা ও হেড অব প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইয়োশিয়াকি ফুজি । এসময় তারা তাদের উৎপাদিত পাওয়ারট্রাকের সর্বশেষ আপডেট সম্পর্কে কাস্টমারদের অবগত করেন। পাশাপাশি তারা এই মেশিনারিজ ব্যবহার সম্পর্কিত কাস্টমারদের বিভিন্ন ফিডব্যাক গ্রহণের পাশাপাশি কাস্টমারদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
ইয়ন মটরস প্রান্তিক কৃষক/খামারি ভাইদের নিকট সঠিক তথ্য পৌঁছে দেয়ার পাশাপাশি ভাল মানের পণ্য ও সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে ইয়ন মটরস এর ডেপুটি জেনারেল ম্যানেজার মাহমুদুল হাসান বলেন, ইয়নের পণ্য সব সময়ই গুণে ও মানে সেরা। তাই সব ধরণের কাস্টমারদের কাছে এই বার্তাটি পৌছিয়ে দিতে হবে। এছাড়াও সেলস পরবর্তী সেবা নিশ্চিতকরণে অতিদ্রুততার সাথে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। কেননা প্রয়োজনীয় সেবা প্রদানের মাধ্যমে একজন কাস্টমারের সাথে লাইফ টাইম ব্যবসা করা সম্ভবপর হয়।

অনুষ্ঠানের এক পর্যায়ে আমন্ত্রিত অতিথিরা ট্রাক্টর ডেলিভারী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এসময় ট্রাক্টর ক্রেতাগণের হাতে গাড়ির প্রতীকী চাবি তুলে নেন।
উক্ত অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্থান থেকে আগত কাস্টমারদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন ইয়ন মটরস এর বিভিন্ন পর্যায়ের সেলস, সার্ভিস এবং রিকোভারি টিমের সদস্যবৃন্দ।



