ইয়ন ফিডের উদ্যোগে ‘ডেইরি খামার ও খাদ্য ব্যবস্থাপনা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দেশের অন্যতম প্রধান এগ্রোবেজড প্রতিষ্ঠান ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়ন ফিডের উদ্যোগে স্থানীয় ৪০ জন গবাদী প্রাণী ও মৎস্য খামারীদের নিয়ে ‘ডেইরি খামার ও খাদ্য ব্যবস্থাপনা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ছনকাবাজারে স্থানীয় ইয়ন ফিডের ডিলার এহসান এগ্রো এন্ড ফিডস এর সহযোগিতায় উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ন ফিডের জেনারেল ম্যানেজার মোহাম্মদ শাহজাহান।

কর্মশালায় আগত খামারিদের উদ্দেশ্যে ইয়ন ফিডের জেনারেল ম্যানেজার মোহাম্মদ শাহজাহান বলেন; পোল্ট্রি, হাঁস, মাছ ও গবাদি প্রাণী পালনের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির পাশাপাশি দেশের আমিষের চাহিদা পূরণে বৈজ্ঞানিক পদ্ধতিতে খামার করার কোন বিকল্প নেই। বৈজ্ঞানিক পদ্ধতিতে খামার করলে উৎপাদিত পণ্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত হয় এবং কাঙ্ক্ষিত উৎপাদন অর্জিত হয়। ইয়ন গ্রুপ প্রতিষ্ঠালগ্ন থেকেই শতভাগ হালাল ও নিরাপদ পণ্য এবং কারিগরি সহায়তা নিয়ে খামারি ও ভোক্তার দোরগোড়ায় সেবা দিয়ে যাচ্ছে। এসময় তিনি ইয়ন গ্রুপের পরিচিতি ও ইতিহাস তুলে ধরেন।

ইয়ন ফিডের ডেপুটি ম্যানেজার কৃষিবিদ রাজু আহমেদ উপস্থিত খামারীদেরকে ডেইরি খামার, বাছুর ও খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে কারিগরি পরামর্শ প্রদান করেন এবং কিভাবে খামার করলে খামারিরা আরো লাভবান হতে পারবেন তা সম্পর্কে বিশদ আলোচনা করেন।

কর্মশালায় ইয়নের গুণগতমান সম্পন্ন পণ্য খামারে ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন বলে কয়েকজন খামারি সন্তুষ্টি প্রকাশ করেন এবং কর্তৃপক্ষের কাছে এর ধারাবাহিকতা বজায় রাখার অনুরোধ জানান।

উক্ত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ডিএসএম কামাল আহমেদ, এ্যানিমেল হেলথ ও ফিডের মাঠ পর্যায়ের অন্যান্য কর্মকর্তারা।