সিগমা গ্রুপের উদ্যোগে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশের পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাতের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উৎপাদন ব্যয় হ্রাসে বেসরকারি প্রতিষ্ঠান, গবেষক ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে একটি মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর একটি অভিজাত হোটেলে সিগমা গ্রুপ-এর উদ্যোগে এই ইফতার মাহফিল ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় পোল্ট্রি-প্রাণিসম্পদ সেক্টরের টেকসই উন্নয়ন ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিশদ আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সিগমা গ্রুপের  চেয়ারম্যান  আনোয়ার হোসেন বলেন, ” খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আমাদের জাতীয় অগ্রাধিকার। সিগমা গ্রুপ সবসময় খামারিদের পাশে থেকে আধুনিক প্রযুক্তি ও মানসম্মত সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।” এসময় তিনি দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি রমজানের পবিত্রতা রক্ষা ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেমিন বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার ডা. গোলাম মোরশেদ, এভ্যান্স এশিয়া লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ ফায়জুর রহমান ফয়েজ, সিগমা বাংলাদেশ এর ডি.জি.এম  রিয়াজুল ইসলাম, এসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ দিদারুল আলম সহ পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

উল্লেখ্য যে, মতবিনিময় সভা শেষে দেশের পোল্ট্রি ও ডেইরি শিল্পের উত্তরোত্তর সাফল্য এবং জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর উপস্থিত অতিথিবৃন্দ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।