দেশের অন্যতম প্রধান এগ্রোবেজড প্রতিষ্ঠান ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়ন ফিডের উদ্যোগে প্রায় ৪০ জন স্থানীয় হাঁস খামারি ও মৎস্য চাষী নিয়ে ‘হাঁস খামার ও ডিম ব্যবস্থাপনা’ বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৭ জুলাই ২০২৫, নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার মেসার্স আজিজ ট্রেডার্স এর সহযোগিতায় ইয়ন ফিডের আয়োজনে উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় গবাদী প্রাণি ও মৎস্য খামারিদের স্বল্প খরচে গুণগতমান সম্পন্ন পণ্য ব্যবহারে উদ্বুদ্ধকরণ এবং নিরাপদ খাদ্য ব্যবহারের মাধ্যমে পোল্ট্রি, ডিম, মাছ ও মাংস উৎপাদন এবং ইয়ন সিমেন, মাছের পোনা, এগ্রিকালচারাল প্রোডাক্ট, ট্রাক্টর, গবাদী প্রাণি ও মাছের মেডিসিন সম্পর্কে ইয়ন গ্রুপ কিভাবে কাজ করছে তা সম্বন্ধে ধারণা দেন ইয়ন ফিডের ডিভিশনাল ম্যানেজার কামাল আহমেদ। এছাড়া নিরাপদ মাংস, ডিম, দুধ ও মাছ উৎপাদনের জন্য ইয়নের নিজস্ব ফিড মিলে উৎপাদিত শতভাগ হালাল ও নিরাপদ খাদ্যের প্রয়োজনীয়তা, ব্যবহার বিধি, হাঁস খামার, জৈব নিরাপত্তা ও রোগ ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করেন ডেপুটি ম্যানেজার কৃষিবিদ রাজু আহমেদ ।
উপস্থিত খামারিরা ইয়নের গুণগতমান সম্পন্ন ফিড হাঁস, ক্যাটল ও মাছের খামারে ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন বলে সন্তুষ্টি প্রকাশ করেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ইয়ন ফিডের রাজশাহী এরিয়া ম্যানেজার নাজমুল হোসেন, পাবনা টেরিটরির অফিসার তৌহিদুল ইসলাম এবং আজিজ ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল আলিম সহ তার অন্যান্য ব্যবসায়িক সহযোগিরা।



