রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ক্যাম্পাসে সংঘটিত বিমান দুর্ঘটনায় মর্মান্তিক প্রাণহানির ঘটনায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানসহ সকল কর্মসূচি স্থগিত করা হয়েছে।
আজ ২২ জুলাই ২০২৫, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোঃ মামুন হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি মারফত আরও জানানো হয়, পূর্বনির্ধারিত ২৩ জুলাই অনুষ্ঠিতব্য জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে মৎস্য পদক প্রদান, বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম, র্যালি, আলোচনা, সেমিনার, কর্মশালা, প্রদর্শনী ইত্যাদি কর্মসূচি স্থগিত থাকবে।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে সকল কর্মসুচি পরবর্তীতে সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, সংঘটিত বিমান দুর্ঘটনায় মর্মান্তিক প্রাণহানির ঘটনায় শোক ও শ্রদ্ধা জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।



